Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৮:৫০:৩০ পিএম
মোংলায় বিশ্ব প্রবীণ  দিবস পালিত

ম.ম.রবি ডাকুয়া,মোংলা : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার শেলাবুনিয়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শেলাবুনিয়ায় গিয়ে শেষ হয়। পরে স্থানীয় সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদার। কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় আটটি ক্লাবের প্রবীণ সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)