কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ওষুধ ব্যাবসায়ীরা ১০ পার্সেন্ট ছাড় না দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার কপিলমুনি বাজারের মেইন সড়কে কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে এই মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশানুর ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখেন পাইকগাছা উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা শেখ সেকেন্দার আলী। কপিলমুনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিদ গাজী, বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার গাজী, রুহুল আমিন ফকির, যুবদল নেতা রায়হান গাজী, আতাউর রহমান, জলিল বিশ্বাস, ইমরান গাজী প্রমুখ। মানববন্ধনে কপিলমুনি হরিঢালী ও লতার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে