Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৮:৫১:২৪ পিএম
মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি  ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

ম.ম.রবি ডাকুয়া,মোংলা : বাগেরহাটের মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর হাতে খাতা-কলমসহ জ্যামিতি বক্স, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দিয়েছে বাঙালি ফাউন্ডেশন। শনিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বাঙালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। বিতরণ করা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রঙ পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুলব্যাগ। অনুষ্ঠানে বাঙালি ফাউন্ডেশনের ঢাকার অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় বাঙালি ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ সাল থেকে ফাউন্ডেশনটি সারাদেশে মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)