Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতাল থেকে দালাল চক্রের সদস্য আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৭:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে মারুফ হোসেন (৪৮) নামে কথিত এক দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে রোগীদের ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় হাসপাতালের নিরাপত্তাকর্মী ও পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মারুফ হোসেন যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুস ছাত্তারের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে তিনি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী নিয়ে গিয়ে কমিশন নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়। পরে তাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হোসাইন সাফায়েতের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে মৌখিক মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)