Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মায়ের কবরের পাশে বসেই যুবকের বিষপানে আত্নহত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৭:৩৯ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : মায়ের কবরের পাশে বসেই বিষপানে আত্নহত্যা করেছেন আলআমিন (৩০) নামে এক যুবক। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আয়ুব হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, আল আমিন একজন মানষিক ভারসাম্যহীন রোগী ছিল। স্থানীয়রা জানায়, ফসলের ক্ষেতে দেবার জন্য বাড়িতে বিষ রাখা ছিল। ওইদিন সকালে আলআমিন ওই বিষ নিয়ে বাড়ির বাইরে চলে যায়। এরপর সে মায়ের কবরের পাশে বসেই ওই বিষ পান করে। কিছু সময় পর সে বিষের যন্ত্রনায় ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে আলআমিনকে মৃত ঘোষণা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)