Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ভর্তির সুযোগ পেল ৭৮ হাজার ৮৬৫ শিক্ষার্থী

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৭:৩৯ পিএম

মিরাজুল কবীর টিটো: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম ধাপের আবেদনে যশোর শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেল ৭৮ হাজার ৮৬৫ শিক্ষার্থী। ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়। তথ্য জানান বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কবুয়াত আলী বিশ্বাস।

বোর্ড সূত্র জানায়, যশোর শিক্ষা বোর্ডের ৫৯৪ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় নির্ধারণ করে দেয়া হয় ২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে অনলাইনে ভর্তির আবেদন করে ৭৯ হাজার ৪২৭। আবেদনকারী শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে ভর্তির সুযোগ পেল ৭৮ হাজার ৮৬৫ শিক্ষার্থী। এর মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এসএসসি পাস করেছে, সেই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে ১ হাজার ৬৭৩ শিক্ষার্থী। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কোটায় ৯৪,শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কোটায় ৫৬, মুক্তিযোদ্ধা কোটায় ৭৭ ও বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেয়েছে ৫৮ শিক্ষার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)