Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৭:১২ পিএম

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিজ পুত্রের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের পিতা। তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব আব্দুল জলিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরের নামাজের পর বামনখালি চাতালে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মরহুমের একমাত্র পুত্র আশরাফুজ্জামান পলাশ ও বড়ো ভাই ফজলে করিম। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় শরিক হন। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন। জানাজা নামাজ শেষে উপজেলার যুগিখালি ইউনিয়নের গোচমারা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের পুত্র আশরাফুজ্জামান পলাশ জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে কলারোয়া বেত্রবতী হাইস্কুল জামে মসজিদ, কলারোয়া নতুন বাজার জামে মসজিদ, বামনখালি বাজার জামে মসজিদ, বামনখালি মসজিদ ও গোচমারা জামে মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুসহ উপজেলা যুবদল নেতৃবৃন্দ। অপরদিকে মরমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)