Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চশমা সাইদ হত্যা মামলায় নূরুজ্জামান ভোলা গ্রেফতার, স্বীকারোক্তি

এখন সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০১:২০:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চিহ্নিত সন্ত্রাসী চশমা সাইদ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূরুজ্জামান ভোলা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে শহরের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি চশমা সাইদকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক নূরুজ্জামান ভোলা যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শেখ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, স্থানীয় এক দোকানীর সাথে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর চশমা সাইদের বিরোধ ছিল। ওই দোকান পুড়িয়ে দেওয়ার জন্য চশমা সাইদ ১০ হাজার টাকা ও মাদক দেওয়ার চুক্তিতে নূরুজ্জামান ভোলাকে দিয়ে দোকানে আগুন দেওয়ায়। পরবর্তীতে চুক্তির পুরো টাকা না দিয়ে উল্টো ভোলাকে গাছের সাথে বেঁধে মারধর করেন চশমা সাইদ। এই ক্ষোভ থেকে গত ২৩ জুন রাতে চুক্তির পাওনা টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নূরুজ্জামান ভোলা চাকু দিয়ে আঘাত ও গলা কেটে চশমা সাইদকে হত্যা করেন। ২৪ জুন সকালে রঘুরামপুরের একটি ঝোপের ভেতর থেকে চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)