Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের শ্রেষ্ঠ ওসি চৌগাছার মামুনুর রশিদ

এখন সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০১:২১:৪৭ এম

বাবুল আক্তার, চৌগাছা : মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম। সোমবার (২৪ আগস্ট) যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেন। চৌগাছা থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মামুনুর রশীদ মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তারে ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মাদক ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, সাহসিকতা ও কর্মদক্ষতার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক তৈরিতেও তিনি গুরুত্ব দিয়ে কাজ করছেন। তার কার্যক্রমে চৌগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মামুনুর রশীদ পিপিএম বলেন, ‘সততা, সাহস ও কর্মদক্ষতার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং চৌগাছা উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যেতে চাই।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে চৌগাছাকে আরও নিরাপদ রাখতে পুলিশ কাজ করে যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)