Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জিপিএ-৫ পাওয়া নাদিরার স্বপ্ন চিকিৎসক হওয়ার

এখন সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০১:৪৪:২৭ এম

মাসুম বিল্লাহ : যশোরের ঐতিহ্যবাহী ইছালী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে নাদিরা সুলতানা যুথি। কৃতিত্বপূর্ণ ফলাফলের পর ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখছে মেধাবী এই শিক্ষার্থী। নাদিরা যশোর সদরের ইছালী ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মারুফ হোসেনের ও ইছালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সেলিনা সুলতানা মনার ২য় কন্যা । ফলাফলে সন্তোষ প্রকাশ করে নাদিরা জানায়, বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা এবং নিজের পরিশ্রমের কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই তার প্রধান লক্ষ্য। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সবার দোয়া কামনা করেছে সে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)