বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি : যশোর সদরের সিঙ্গিয়া আদর্শ কলেজের অডিটোরিয়ামে রোববার বিকেলে ইসলামী ছাত্রশিবির বসুন্দিয়া আদর্শ শাখার উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বসুন্দিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে দাখিল ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আগামীর শিক্ষা জীবনে প্রেরণা যোগাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্দিয়া ইউনিয়নে স্কুল এবং মাদ্রাসায় সর্বমোট ৩১ জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে। বসুন্দিয়া আদর্শ শাখা শিবিরের সভাপতি ইকলাস হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সকলকে সম্মাননা স্মারক একটি পবিত্র কুরআনসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক, ২০২৫ সালে মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আবুজর গিফারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা (পূর্ব) শাখার সভাপতি এম মিনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান, বসুন্দিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মু: রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন শিবিরের বসুন্দিয়া আদর্শ শাখার সাধারণ সম্পাদক জহুরুল আমিন, অফিস সম্পাদক একরামুল হোসেন, এইচআরডি সম্পাদক জিন্নুরাইন গালিব, শিবিরের বসুন্দিয়া মোড় শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি তানভীর আলম প্রমুখ।