স্পন্দন ডেস্ক : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রোববার বিভিন্নস্থানে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত-
অভয়নগর (যশোর) : সফল চার মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার। আলোচনা সভা শেষে চারজন সফল মৎস্য চাষি কাজী নিজাম উদ্দিন আকুঞ্জি, মোশারফ হোসেন, শরিফুল ইসলাম ও নূর জালালকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
মহেশপুর :
উপজেলা পরিষদ অডিটেরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপত্বিতে অন্ষ্ঠুানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, উপজেলা মৎস কর্মকর্তা দীন ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি নওফেল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য খামারীদের পুরস্কার বিতরণ করা হয়।
চৌগাছা :
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পক্ষটি পালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-যশোর) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সহকারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ প্রমুখ।
কেশবপুর :
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মেশকাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। স্বাগত বক্তব্য ও কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস। বক্তব্য দেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আল ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কার্প জাতীয় মাছ উৎপাদনে মো. মোখলেসুর রহমান মুকুল, চিংড়ি চাষে সুমন শেখ, পোনা মাছ চাষে রিপন হোসেন, অ্যাকুরিয়াম ফিশ উৎপাদনে মেহেদী হাসান এবং মৎস্য খাতে অবদানের জন্য জহুরুল আলমকে এ সম্মাননা দেওয়া হয়।
আশাশুনি :
উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ লেকে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান ত্ষুার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক ও সফল মৎস্য চাষী আজহারুল ইসলাম মন্টু, জাতীয় মৎস্যজীবি সমিতি সাতক্ষীরা জেলা সদস্য সচিব খায়রুল আহসান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, মৎস্য চাষী জাহেদুল ইসলাম বাবু প্রমুখ। সবশেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে মিশ্র কার্প চাষে গুনাকরকাটি গ্রামের মোঃ সেফাতুল্লাহ, বাগদা চাষে শ্রীউলার আলহাজ্ব মোঃ কোহিনুর ইসলাম ও গলদা চাষে শ্রেষ্ঠ চাষী বড়দলের আজহারুল ইসলাম মন্টুকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
শ্রীপুর (মাগুরা) :
উপজেলার ৯ জন মৎস্য চাষী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুল ইসলাম। শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মৎস্য চাষী পরেশ বিশ্বাস।
ফুলতলা (খুলনা) :
উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র মৎস্য অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইসহাক, সমাজ সেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব ওবায়দুল হক হাওলাদার, মহিলা বিষয়ক অফিসার রিনা মজুমদার, আইসিটি অফিসার অজয় কুমার পাল, বিআরডিবি কর্মকর্তা মোঃ তারিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, মৎস্য চাষী মনজুরুল হাসান, মোঃ রেজা সরদার, আব্বাস আলী সরদার প্রমুখ। মৎস্য চাষে বিশেষ অবদানে জন্য হাসান ইমামুল হক ও আইয়ান মৎস্য খামারকে ক্রেস্ট প্রদান করা হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি এবং পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফকিরহাট (বাগেরহাট) :
বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্ত্বর থেকে ব্যানার ফেস্টুন সহযোগে বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সরকারি পুকুর পাড়ে এসে শেষ হয়। সেখানে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাবেক আহবায়ক ফকির শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি শহীদুল খান, মৎস্য চাষি মোদাশ্বের মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে চারজন সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। শেষে উপজেলা সরকারি পুকুরে মৎস্যজীবিদের সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাগুরা :
সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ প্রান্তিক মৎস্য চাষিরা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার। সভায় জেলায় মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য ৬ জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভার শেষ বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালি শেষে নবগঙ্গা নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
দাকোপ :
র্যালি শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামিম হোসেন, মৎস্য খামারী রাজু সরদার, চিংড়ী চাষি জোসনা রায় ও সৌমিত্র ঢালী। সভা শেষে সফল চাষি, খামারী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস।
কলারোয়া :
সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুরাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, মহিলা বিষয়ক কর্মকর্তার নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীর, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ প্রমুখ। এছাড়াও মৎস্য চাষীদের মধ্যে আলোচনা করেন আতিয়ার রহমান, রফিকুল ইসলাম ও শাহাবুদ্দিন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মধ্যে ৪জনের হাতে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।
মণিরামপুর :
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক । উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন সভাপতিত্ব করেন। গ্রাম আদালত কোঅর্ডিনেটর অনুপম ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম রেজা, থানার ওসি আবু সাঈদ, বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, বিএনপি নেতা সন্তোষ স্বরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ ও মৎস্যজীবি-মৎস্যচাষীগণ। এর আগে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) :
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উপজেলা নির্বাহী অফিসার হাবিবউল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সিনিয়রর উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার, আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আ. ওয়াদুদ লাভলু মুন্সি, প্রেসক্লাব সবাপতি মশিউর রহমান মাসুম, মৎস্য চাষ বিশেষজ্ঞ শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষি হিসেবে শিক্ষক মাহবুবুর রহমান, মো. আল- আমীন ও বিশ্বাস রফিকুর রহমানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
মহম্মদপুর (মাগুরা) :
উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) মো: সাদমান আকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা,মাগুরা জেলা বিএনপি’র সদস্য ও মহম্মদপুর মুক্তিযোদ্বা সংসদের আহবায়ক অধ্যক্ষ (অবঃ) মো: মতিউর রহমান,সবেক বিএনপি’র সদস্য-সচিব ও মহম্মদপুর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান মো: আকতারুজ্জামান আক্তার, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহম্মেদ,মৎস্য কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মৎস্য চাষী মো: মোস্তফা জামান সনেট ও মো: মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়।এর পূর্বে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পাইকগাছা (খুলনা):
উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব এসএম এমদাদুল হক, জামাত নেতা অ্যাডঃ গোলাম মোর্তজা রুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি জিএম শুকুরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে মৎস্য চাষ ও পোনা ব্যবসায় বিশেষ অবদান রাখায় এসএম এমদাদুল হক, কিশোর কুমার, রেজাউল করিম ও আব্দুল গফফারকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।