Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক

এখন সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০৫:২৯:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১২) যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মহেশপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠে। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা সুজন হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ১০ ধারায় মামলা করা হয়। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করেন। তার বিরুদ্ধে মহেশপুর থানায় আগেও একটি ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)