Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ৮ নারী আটক

এখন সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০৫:২৯:৪২ এম

ঝিনাইদহ ও মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন বেনীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬২/৫-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ৮ নারীকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক নারীরা গোপালগঞ্জ ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)