Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় গৃহবধূ জোনাকি হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

এখন সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ০৩:৫০:১৯ পিএম

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি (৩২) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে করফা চরপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-নিহত গৃহবধূ জোনাকির মা আম্বিয়া বেগম, সুরাইয়ার ভাই জিয়াউর রহমান, ইউপি সদস্য হিসাম উদ্দীন, ইমদাদুল হক মল্লিক, জাকির হোসেন, হাওয়া বেগমসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ আগস্ট করফা গ্রামে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী জসিম শেখের হাতুড়ির আঘাতে খুন হয় গৃহবধূ জোনাকি। পরেরদিন নিহতের ভাই জিয়াউর রহমান বাদি হয়ে জসিমসহ তার বাবা মোমরেজ শেখ, মা পুতুল বেগম ও খালা পলি বেগমকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে, মোমরেজ, পুতুল ও পলি বেগমকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, জোনাকি হত্যাকান্ডের ঘটনায় তার স্বামী জসিম শেখ ঘটনার দিন থানায় এসে আত্মসমর্পণ করেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। #

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)