Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জয়তী সোসাইটি’র বার্ষিক বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভা

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১০:৫৮:৩৭ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি’র ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক বাজেট বিষয়ক বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (৩০ জুন) সংস্থার যশোরস্থ ২২/সি মুজিব সড়ক, রেলগেট এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাজেট অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাগরণের মহাপ্রাণ আমাদের আদর্শ প্রয়াত আজাদুল কবির আরজু’র রুহের মাগফেরাত এবং তার বিদেহী আত্নার চিরশান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ও জয়তী সোসাইটির কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের পক্ষে ম্যানেজার (অর্থ) অসীম কুমার বিশ্বাস বাজেট পেশ করেন এবং সকল সম্মানিত সদস্যবৃন্দের সম্মতিতে জয়তী সোসাইটির ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)