Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হামলায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের স্বেচ্ছাসেবী আহত, দালাল আটক

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১০:৫৪:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে দালাল মনির হোসেনের হামলায় অনুপম দাস (৩৪) নামে হাসপাতালের এক স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার ওপর হামলার ঘটনাটি ঘটে। আহত অনুপম মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের সুনরা গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। তিনি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। হামলাকারী মনিরকে পুলিশ আটক করেছে। স্বেচ্ছাসেবী অনুপম জানান, মনির একজন চিহ্নিত দালাল। তিনি বিভিন্ন সময় হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। মঙ্গলবার সকালে এক রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মনিরের সাথে তার (অনুপম দাস) কথা কাটাকাটি হয়। পরে পুলিশ মনিরকে তাকে হাসপাতাল থেকে বের করে দেয়। বেলা সাড়ে ১২ টার দিকে তিনি হাসপাতালের গেটের সামনে চা পান করতে গেলে মনির তার ওপর হামলা চালিয়ে গাছের ডাল দিয়ে মারধর করে। খবর পেয়ে হাসপাতালের দায়িত্বরত পুলিশ ওই দালালকে আটক করে কোতোয়ালি থানায় পাঠায়। পুলিশ জানিয়েছে, দালাল মনিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত অনুপম দাসকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)