Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ইয়াবাসহ আটক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১০:৫৫:৪৯ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মুরসালিন মোল্যা (২৪) নামে এক মাদকসেবীকে ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মুরসালিন মোল্যা উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের কবির মোল্যার ছেলে। তিনি মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে ৩পিস ইয়াবা ট্যাবলেটসহ মুরসালিন মোল্যাকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মুরসালিন মোল্যা জানান, গোপীনাথপুর গ্রামের পূর্বপাড়া এলাকার বিল্লাল (২৭) নামের এক মাদক কারবারির কাছ থেকে এক হাজার ৫০০ টাকা দিয়ে ৫পিস ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন। ২পিস ট্যাবলেট সেবনের পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পরিবহনের অপরাধে একজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)