Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের

এখন সময়: মঙ্গলবার, ৩০ জুন , ২০২৬, ১০:৫৭:১৩ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে এসব গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝিনাইদহ শহরের আইডিয়াল মডেল স্কুলে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের অ্যাডমিন মেহেদি হাসান জিকু, শাহীনুর আলম লিটন, সুলতান আল এনাম, রিজভি আহমেদ, তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের ক্রীড়ামুখি করতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক উন্নয়নে এই ফ্যান ক্লাব কাজ করে যাবে। তৃণমূল ফুটবলের উন্নয়নেও ফ্যান ক্লাব নানা উদ্যোগ নিয়েছে বলে আয়োজকরা জানায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)