Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরর ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড

এখন সময়: বুধবার, ১ জুলাই , ২০২৬, ০৩:২৪:৫০ এম

নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সাজাপ্রাপ্তরা আসামিরা হলো, বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান ও শার্শার গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন। সোমবার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আনিসুর রহমান পলাশ। মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই শার্শার বাগআঁড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুরগামী সড়কের জনৈক সিরাজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক সুমন রহমান ও রুহুল আমিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আনোয়ারুল আজিম। তদন্ত শেষে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমান ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত দুই আসামি বিচার চলাকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)