Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় 'এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'-এর ট্রফি ও জার্সি উন্মোচন

এখন সময়: সোমবার, ১৭ আগস্ট , ২০২৬, ০১:২৬:৪৪ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির উদ্যোগে ২০২৬ সালের 'এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'-এর ট্রফি ও জার্সি উন্মোচন এবং ১৬ দলের ফিক্সার ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ (জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনার চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির সভাপতি শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপুর সভাপতিত্বে ও প্রভাষক সাহিন শাহেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও স্পোর্টস একাডেমীর সহ-সভাপতি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সংগঠক মুস্তাফিজুর রহমান টুটুল, সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়ার সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, সাধারণ সম্পাদক রণ খন্দকার, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এম সঞ্জু আহমেদ, সরকারি অধ্যাপক আব্দুল কুদ্দুস। তাছাড়া উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, প্রাক্তন ফুটবলার রতন সাহা, এইচ আর জীবনসহ ১৬ দলের ম্যানেজার ও বিভিন্ন ক্লাবের সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)