Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ১০:৩৩:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং নামাজে জানাজা শেষে যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে ফজলে রাব্বি মোপাশাকে। বৃহস্পতিবার জেলায় রোটারি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রিয় মুখ ফজলে রাব্বি মোপাশার চির বিদায়ে সকলেই ছিল অশ্রুসিক্ত। সকাল থেকেই শহরের বস্তাপট্টি মোড়স্থ তার বাসভবন প্রাঙ্গণে শোকার্ত স্বজন প্রিয়জন সমবেত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রকাশ করে সমবেদনা। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত হয়ে সমবেদনা জানান শোকসন্তপ্ত পরিবারের প্রতি। পরে ফজলে রাব্বি মোপাশার হাতে গড়া রোটারি ক্লাব অব যশোর নকশী কাঁথাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই তার কফিনের উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আরো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সাংস্কৃতিক সংগঠন তির্যক, যশোর ইনস্টিটিউট, যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ, রোটারি ক্লাব অব যশোর মিট সিটি, রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রাল, রোটারি ক্লাব অব যশোর রুপান্তর, সন্দীপন যশোর, যশোর ক্যান্টনমেন্ট কলেজ এ্যালামনাই এসোসিয়েশন । জোহরবাদ চৌরাস্তা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারি অপু, বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল, অ্যাডভোকেট বোরহান উদ্দিন জাকির, শহর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমানসহ বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ নামাজে জানাজা এবং দাফনে অংশগ্রহণ করেন। উল্লেখ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফজলে রাব্বি মোপাশা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)