Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দৌলতপুর সীমান্তে ৩৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ১১:৩৪:৪৩ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ জুন) দৌলতপুর বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ৩৪ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)