Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চার হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ১১:৩৯:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলিশ ও বিজিবি’র আলাদা অভিযানে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার ও বুধবার দিবাগত রাতে তাদের আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শহরের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ তার কাছ থেকে ৩ হাজার ৯শ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরার শ্যামনহর উপজেলার পূর্ব মুন্সিগঞ্জ ধানখালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামনগর মুড়লী মোড় শাহী মসজিদের সামনের রাস্তার সন্দেহজনক ভাবে আরিফুল ইষলাম জিসান ওরফে লাহীকে আটক করা হয়। এ তার দেহতল্লাশি করে পকেট থেকে ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আরিফুল মুড়লী খাঁপাড়ার আবেদ আলী খাঁর ছেলে। উপশহর পুলিশ ক্যাম্পের এসআই অলোক কুমার দে জানান, বুধবার রাত ১০টার দিতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আলী রেজা রাজু সড়কস্থ জবেদা বেগমের বাড়ি অভিযান চালান। এ সময় ৪জনকে আটক ও তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃরা হলো, ওই বাড়ির ভাড়াটিয়া বিরামপুর পশ্চিমপাড়ার সোহরাব হোসেনের ছেলে বাবু হোসেন ওরফে সোহেল হোসেন, রবিউল ইসলামের ছেলে আব্দুল জব্বার, শেখহাটি বাবলাতলার তমালতলার মৃত নায়ণ চন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা ও সদরের রামনগর রাজারহাট এলাকার মৃত সেলিমের ছেলে শফিকুল ইসলাম রিপন। আটকৃতদের মধ্যে আসামি বাবু হোসেনে ওরফে সোহেল হোসেনের বিরুদ্ধে ৮টি, সঞ্জয় সাহার বিরুদ্ধে ৩টি, আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি এবং শফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে ১২টি মামলা চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)