Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ১১:৪০:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে শফিউল আলম ও সাজেদুর রহমান নামে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শফিউলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়েছে। আহত শফিউল আলম ও সাজেদুর রহমান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্য এবং শালকোনা সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও দুইজন সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে শফিউল আলম ও সাজেদুর রহমান গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। আহতের খবর পেয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনাস্থলে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সিএমএইচে স্থানান্তরের ব্যবস্থা করেন। বর্তমানে শফিউল আলম যশোর সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করছেন বলে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। অন্য বিজিবি সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)