Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের দাপুটে জয়

এখন সময়: মঙ্গলবার, ২৩ জুন , ২০২৬, ০৯:০৮:০৫ এম

ক্রীড়া প্রতিবেদক : এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের দাপুটে জয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টারও বেশি সময় স্থগিত ছিল, তবে মাঠে ফেরার পর ফরাসিরা নিজেদের আধিপত্য ধরে রেখে জয় নিশ্চিত করে। এদিন ফ্রান্সের হয়ে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামেন কিলিয়ান এমবাপ্পে। আর নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচের ১৪ মিনিটেই স্কোরশিটে নাম লেখান এ রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ইরাকের গোলকিপারকে পরাস্ত করেন ২৭ বছর বয়সী এই তারকা। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় ও বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। এতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় তিনি স্পর্শ করেন সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড রোনালদো নাজারিওকে। প্রথমার্ধের শেষ দিকে আরও কয়েকটি আক্রমণে ইরাকের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও বল জালে জড়াতে ব্যর্থ হন দিদিয়ের দেশমের শিষ্যরা। বিরতির পর ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে ২ ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। আর খেলা মাঠে গড়ানোর পরেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলে তিনি স্পর্শ করলেন বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে। দুজনের গোল এখন ১৬। ১৮ গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। ম্যাচের ৫৪ মিনিটে ইরাকের ডিফেন্ডার আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে হয়ে যায় যে গোলরক্ষক আহমেদ বাসিল বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই ভুলের সুযোগ লুফে নেন উসমান দেম্বেলে। নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে। আর সহজ টোকায় বল জালে জড়িয়ে উদযাপনে মাতেন এই ফরাসি তারকা। অবশেষে ৬৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান উসমান দেম্বেলে। এই গোলটির পেছনে বড় ভূমিকা মাইকেল ওলিসের। বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে গিয়ে তিনি বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। আর দেম্বেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ফ্রান্সের হয়ে নিজের বিশ্বকাপ-অভিষেক গোলটি করেন। এই জয়ের ফলে ফ্রান্স বিশ্বকাপে তাদের শক্তিশালী অবস্থান আরও সুসংহত করল। পরবর্তী রাউন্ডের লড়াইয়ে তারা এখন দারুণ ছন্দে রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)