Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒# ট্রাফিক পুলিশের অর্ধশতাধিক মামলা

যশোরে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান, চাকুসহ যুবক আটক

এখন সময়: মঙ্গলবার, ২৩ জুন , ২০২৬, ১২:৫০:৫৫ এম

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত কর বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে যশোর জেলা পুলিশ। রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে চলে এ অভিযান। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। একই সঙ্গে ট্রাফিক পুলিশের একাধিক টিমও মাঠে সক্রিয় ছিল। অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি, চালকের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে , শহরের চাঁচড়া চেকপোস্ট, পালবাড়ি, ধর্মতলা, নিউমার্কেট ও মনিহার চত্বরে একযোগে এ যানবাহন তল্লাশি চালায় পুলিশ । এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের চালকদের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। অভিযান চলাকালে কয়েকজনকে সন্দেহজনকভাবে পুলিশ হেফাজতে নেয়। তাদের মধ্যে চাঁচড়া এলাকা থেকে রবিন হোসেন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করা হয়।  তিনি ধোপাখোলা গ্রামের তাইজুল মোড়লের ছেলে।  পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়া মনিহার এলাকা থেকে আটক দুই যুবকের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে শহরের নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি চালানো হয়। যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, তিন ঘণ্টাব্যাপী অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাজিবুল ইসলাম জানান, জুন মাসজুড়ে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে রোববার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)