Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইউপি নির্বাচনে মণিরামপুরে একাট্টা বিএনপির আগ্রহী প্রার্থীরা, শপথ নিলেন

এখন সময়: সোমবার, ২২ জুন , ২০২৬, ১১:৪৩:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: আসন্ন ইউপি নির্বাচনে যশোরের মণিরামপুরে বিএনপির দলীয় সিদ্ধান্তের একক প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে কাজ করার শপথ নিলেন আগ্রহী প্রার্থীরা। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা এ শপথ নেন। দলকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কঠোর অবস্থান নিয়েছেন দলটির ন্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় উপজেলার প্রতি ইউনিয়নে কর্মী সভার মাধ্যমে দলকে শক্তিশালী ও আসন্ন ইউপি নির্বাচনে একাধিক আগ্রহী প্রার্থীকে বিএনপির দলীয় সিদ্ধান্তের একক প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে কাজ করার শপথ করান উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। জানাযায়, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির তৃণমূল থেকে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দ্বিধাবিভক্তি হয়ে পড়েন। গ্রুপিং-এ দলটি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছিল বলে অনেকেই মনে করেন। গত ৩ জুন যশোর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয় পক্ষের নেতৃবৃন্দকে নিয়ে একটি কর্মী সভা হয়। সভায় দলকে শক্তিশালী ও আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতি ইউনিয়নে একাধিক প্রার্থীরোধে নানা সাংগঠনিক কর্মসূচী হাতে নেয়া হয়। ইতোমধ্যে ইউনিয়নে ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। কর্মী সভায় স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলকে শক্তিশালী ও আসন্ন ইউপি নির্বাচনে দলটির সিদ্ধান্তের একক প্রার্থীর পক্ষে কাজ করতে শপথ করানো হচ্ছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, দলকে শক্তিশালী করতে প্রতি ইউনিয়নে কর্মী সভা করা হচ্ছে। পরবর্তীতে ওয়ার্ড পর্যায় অনুরুপ সভা করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)