Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মেসির ডাবলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

এখন সময়: মঙ্গলবার, ২৩ জুন , ২০২৬, ০৭:৫২:৫১ এম

ক্রীড়া প্রতিবেদক : মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। টানা দুই জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। এদিন ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৮ম মিনিটে বক্সের ভেতরে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায়। এ নিয়ে দীর্ঘ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি। তবে মেসি আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে লক্ষ্যের বাইরে চলে যায় তার শট। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হারায়। ম্যাচের ৩৩তম মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসিও কোনো সময় নষ্ট না করে সরাসরি গোলে শট নেন। গোলপোস্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় আলাবা একেবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন। আবারও লিড নিতে ব্যর্থ বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৮ মিনিট বাকি থাকতে ডেডলক ভাঙেন মেসি। দলগত নৈপুণ্যে নিজের রেকর্ড গড়া গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলবিসেলেস্তে অধিনায়ক। বিশ্ব ফুটবলের এ আসরে মেসির গোল সংখ্যা দাঁড়ায় ১৭টিতে। দ্বিতীয় স্থানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। মেসির এই গোলেই লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচে একাধিক পরিবর্তন আনেন স্কালোনি। ৫৮ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর বদলি হিসেবে নামেন নিকোলাস ওতামেন্দি। ৭ মিনিট বাদে লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজের পরিবর্তে মাঠে নামেন হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেস। ৮১তম মিনিটে ফাকুন্দো মেদিনা ও রদ্রিগো দি পলকে উঠিয়ে নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে মাঠে নামান কোচ। অতিরিক্ত সময়ে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগলে ফিরতি বলটা চলে আসে মেসির পায়ে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির শট ঠেকান আরেক ডিফেন্ডার। তবে ফিরতি বলে আবারও শট নিলে লক্ষ্যভেদ করতে সক্ষম হন এলএমটেন। বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে ১৮টি তে নিয়ে যান আর্জান্টাইন এ জাদুকর। ইনজুরি সময়ের একেবারে শেষ দিকেও একাধিক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে ফিনিশিংয়ের অভাবে আর ব্যবধান বাড়াতে পারেনি স্কালোনির শিষ্যরা। প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন আলবিসেলেস্তে ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসিরা। প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ জর্ডান। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)