Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সিটিপ্লাজা ব্যবসায়ী মালিক সমিতির ঈদ লাকী কুপন ড্র অনুষ্ঠিত

এখন সময়: মঙ্গলবার, ২ জুন , ২০২৬, ০৫:৩৮:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের সিটিপ্লাজা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ঈদ লাকী কুপন ড্র-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার সময় সিটিপ্লাজা মার্কেটের সামনে থেকে কুপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ২ লাখ ৫০ হাজার পিচ লাকী কুপন সংগ্রহকারীদের মধ্যে ২০ জন কুপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ২০ টি পুরস্কারের মধ্যে পাঁচটি উন্নতমানের পুরস্কার ছিলো। পাঁচটি উন্নতমানের পুরস্কারের মধ্যে ছিলো প্রথম পুরস্কার ৩৫০ সিসির রয়েল এন্ডফিল্ড মটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার দেড় টনের একটি এসি, তৃতীয় পুরস্কার ২২০ লিটারের একটি ফ্রিজ, চতুর্থ পুরস্কার একটি এল ই ডি টেলিভিশন ও পঞ্চম পুরস্কার ৩০ লিটারের একটি মাইক্রোওয়েভ। কুপন ড্র শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান। সিটিপ্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি শাহারুল আলম জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন। ক্রেতারা সিটিপ্লাজা থেকে সর্বনিম্ন ৩০০ টাকার পণ্য কিনে একটি কুপন সংগ্রহ করেছেন। একজন ক্রেতা সর্বোচ্চ তিনটি কুপন সংগ্রহ করতে পেরেছেন। কুপন ড্রয়ে বিজয়ীদের ৩০ দিনের মধ্যে পুরস্কার গ্রহণ করতে হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)