Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

এখন সময়: মঙ্গলবার, ২ জুন , ২০২৬, ০৫:৩৫:৪৬ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শেখ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে এ অভিযান চালানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এতে গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ায় গতকাল দুপুরে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী অভিযুক্ত শেখ রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)