Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

এখন সময়: বুধবার, ১৩ মে , ২০২৬, ১১:৫৫:৫৬ এম

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (৯ মে) সকালে তিনি সাতক্ষীরা ল কলেজে এসে পৌঁছান। কলেজের গভর্নিং বডির সভাপতি ও ছফুরন্নেসা মহিলা কলেজের সভাপতি ডা. মিনহাজ আহমেদ ও ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেন এবং কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। এর আগে কলেজ গভর্নিং বডির সদস্য এবং ল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় কলেজের মানসম্মত শিক্ষার পরিবেশ ও কলেজ পরিচালনার সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এজন্য কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও গবেষণা কর্মকর্তা মোঃ ফয়সাল আলম প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম, অ্যাড. মাগফুর রহমান, অ্যাড. আ ক ম শামসুদ্দোহা খোকন, সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাড. অ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. শেখ আলমগীর আশরাফ, অ্যাড. মোঃ রফিকুল ইসলাম রফিক, অ্যাড. শেখ তোহা কামাল উদ্দীন হীরা, অ্যাড. মুহা: মুনিরুদ্দীন, অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, অ্যাড. শরীফ আজমীর হোসাইন রোকন, সাতক্ষীরা ল কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমুখ। এ সময় সাতক্ষীরা ল কলেজের শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)