Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাকিতে জুস না দেয়ায় দোকানীকে কুপিয়ে হত্যা

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৪:৩৯:০৫ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাকিতে জুস না দেয়ায় দোকানদার মো. মুজাহিদুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক বাইজিদ শেখ (৪০) এর বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। নিহত দোকনদার মুজাহিদুল ইসলাম হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে। অভিযুক্ত বাইজিদ শেখ একই গ্রামের বাদশা শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে আরো জানান- বৃহস্পতিবার সকালে মুজাহিদুল ইসলামের দোকানে জুস কিনতে যায় বায়জিদ। এ সময় পূর্বের বকেয়া পরিশোধ না করলে বাইজিদের কাছে আর বাকিতে কোনকিছু বিক্রি করা হবেনা বলে দোকানদার জানিয়ে দেন। একথা শুনে বাইজিদ উত্তেজিত হয়ে দোকানদারের সাথে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত বাইজিদ হঠাৎ কাচি দিয়ে দোকানদার মুজাহিদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় ও তাকে আটক করে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে আটক করে। দোকানদার মো. মুজাহিদুল ইসলামের মরদেহ ময়না তদন্ত দুপুরে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় বিকাল পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)