Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অনার্সে ভর্তির প্রথম মেধা তালিকা

যশোরের তিন সরকারি কলেজে ভর্তির সুযোগ পেল ৪৪৮১ শিক্ষার্থী, আসন খালি ২৫০৪

এখন সময়: মঙ্গলবার, ৫ মে , ২০২৬, ১১:১৭:৪৮ পিএম

মিরাজুল কবীর টিটো: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির প্রথম মেধা তালিকার যশোরের তিন সরকারি কলেজে ৬ হাজার ৯৮৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৪ হাজার ৪৮১ শিক্ষার্থী। খালি রয়েছে ২ হাজার ৫০৪ আসন। কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে। তিন কলেজ হচ্ছে- সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি সিটি কলেজ। কলেজ সূত্র জানায়, যশোরের তিন সরকারি কলেজের ভর্তির জন্য ৬ হাজার ৯৮৫ আসনের বিপরীতে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছে ৪ হাজার ৪৮১ শিক্ষার্থী। খালি রয়েছে ২ হাজার ৫০৪ আসন।

সরকারি এমএম কলেজ

সরকারি এমএম কলেজে অনার্সে ১৯ বিষয়ে ৩ হাজার ৫৫৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৩ হাজার ৩২৬ শিক্ষার্থী। খালি রয়েছে ২২৯ আসন। শুধু ৮ বিষয়ে কোন আসন খালি নেই। এর মধ্যে বাংলায় ২১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৯৪ শিক্ষার্থী। খালি রয়েছে ১৬ আসন। ইংরেজিতে ২১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২০০ শিক্ষার্থী। খালি রয়েছে ১০ আসন। ইতিহাসে ২৫০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২১৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৩৪ আসন। ইসলামের ইতিহাসে ১২৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১১০শিক্ষার্থী। খালি রয়েছে ১৫ আসন। দর্শনে ২১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৭৮ শিক্ষার্থী। খালি রয়েছে ৩২ আসন। ইসলাম শিক্ষায় ১২৫আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১০৭ শিক্ষার্থী। খালি রয়েছে ১৮আসন। রাষ্ট্রবিজ্ঞানে ২৬০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২৫০শিক্ষার্থী। খালি রয়েছে ১০ আসন। সমাজবিজ্ঞানে ২৬০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২৪৬ শিক্ষার্থী। খালি রয়েছে ১৪ আসন। অর্থনীতিতে ২৩৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২০৩ শিক্ষার্থী। খালি রয়েছে ৩২ আসন। মার্কেটিংয়ে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১২৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৪ আসন। ফিন্যান্সে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৭৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৫৪ আসন। আসন খালি না থাকা বিষয়গুলো হচ্ছে- হিসাব বিজ্ঞানে ২৮৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২৮৫ শিক্ষার্থী। ব্যবস্থাপনায় ২৮৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২৮৫ শিক্ষার্থী। পদার্থ বিজ্ঞানে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৩০ শিক্ষার্থী। রসায়নে পদার্থ বিজ্ঞানে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৩০ শিক্ষার্থী। উদ্ভিদ বিজ্ঞানে পদার্থ বিজ্ঞানে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৩০ শিক্ষার্থী। প্রার্থী বিদ্যায় পদার্থ বিজ্ঞানে ১৩০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৩০ শিক্ষার্থী। ভুগোলে ১৫০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৫০ শিক্ষার্থী। গণিতে পদার্থ বিজ্ঞানে ১৮০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৮০ শিক্ষার্থী।

সরকারি মহিলা কলেজ

সরকারি মহিলা কলেজে ৯ বিষয়ে ১ হাজার ১৯০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৩৬৪ শিক্ষার্থী। খালি রয়েছে ১ হাজার ১২৬ আসন। এর মধ্যে বাংলায় ২৪০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৭১ শিক্ষার্থী। খালি রয়েছে ১৬৯ আসন। ইংরেজিতে ১২০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৯৪ আসন। ইতিহাসে ১৭৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৪৪ শিক্ষার্থী। খালি রয়েছে ১৩১ আসন। ইসলামের ইতিহাসে ১৭৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৩২ শিক্ষার্থী। খালি রয়েছে ১৪৩ আসন। দর্শনে ১১০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১ শিক্ষার্থী। খালি রয়েছে ১০৯ আসন। ইসলাম শিক্ষায় ১০০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ২৭ শিক্ষার্থী। খালি রয়েছে ৭৩ আসন। রাষ্ট্রবিজ্ঞানে ১৭৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৩৬ শিক্ষার্থী। খালি রয়েছে ৩৯ আসন। ভুগোলে ২০০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১১ শিক্ষার্থী। খালি রয়েছে ১৮৯ আসন। অর্থনীতিতে ১৯৫ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ১৬ শিক্ষার্থী। খালি রয়েছে ১৭৯ আসন।

সরকারি সিটি কলেজ

সরকারি সিটি কলেজে ১২ বিষয়ে ১ হাজার ৯৪০ আসনের বিপরীতে ভর্তির সুযোগ পেয়েছে ৭৯১ শিক্ষার্থী। খালি রয়েছে ১ হাজার ১৪৯ আসন। এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞানে ২২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ১৮০ শিক্ষার্থী। খালি রয়েছে ৪০ আসন। বাংলায় ২০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ১১৩ শিক্ষার্থী। খালি রয়েছে ৮৭ আসন। হিসাব বিজ্ঞানে ২০৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৯ শিক্ষার্থী। খালি রয়েছে ১৯৬ আসন। অর্থনীতিতে ২০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৪৬শিক্ষার্থী। খালি রয়েছে ১৫৪ আসন। সমাজকর্মে ১৮০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ১৩২ শিক্ষার্থী। খালি রয়েছে ৪৮ আসন। ব্যবস্থাপনায় ২০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৭২শিক্ষার্থী। খালি রয়েছে ১২৮ আসন। ইংরেজিতে ১৪০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৪১ শিক্ষার্থী। খালি রয়েছে ৯৯ আসন। ইতিহাসে ১২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৫৭ শিক্ষার্থী। খালি রয়েছে ৬৩আসন। উদ্ভিদ বিজ্ঞানে ১০০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ১০ শিক্ষার্থী। খালি রয়েছে ৯০ আসন। ভূগোলে ১৩৫ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ২১ শিক্ষার্থী। খালি রয়েছে ১১৪ আসন। দর্শনে ১২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ১৩ শিক্ষার্থী। খালি রয়েছে ১০৭ আসন। সমাজ বিজ্ঞানে ১২০ আসনের বিপরীতে ভর্তি সুযোগ পেয়েছে ৯৭ শিক্ষার্থী। খালি রয়েছে ২৩ আসন।

ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন জানান- অনার্সে ভর্তি প্রথম মেধা তালিকায় সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি সিটি কলেজে আসনের তুলনায় দ্বিগুন শিক্ষার্থী আবেদন করেছে। যারা এসব কলেজে ভর্তির সুযোগ না পাবে, সেসব শিক্ষার্থী বেসরকারি কলেজে আবেদন করে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)