Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পাঁচ আইন প্রণেতার উপস্থিতিতে নবাগত আইনজীবীদের সংবর্ধনা

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:২৫:১১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে পাঁচ আইন প্রণেতার উপস্থিতিতে নবাগত আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে ল’ ইয়ার্স কাউন্সিল। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বাংলাদশে ল’ ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে যশোরের ৫টি আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন- ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থানে অগণতি মানুষ রক্ত দিয়েছে মানুষের মুক্তি ও অধিকারের জন্য। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও কাক্সিক্ষত লক্ষ্যে না পৌঁছানোর মূল কারণ দুর্নীতি ও স্বজনপ্রীতি। ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে দুর্নীতিকে না বলে দেশ প্রেমকে জাগ্রত করতে পারলেই একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব। ল’ ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর- ১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর ২ আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর ৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, সমিতির সাবেক সভাপতি আবু মোর্ত্তজা ছোট, অ্যাডভোকেট মঞ্জুর কাদের আশিক, অ্যাডভোকেট মাহাফুজুর রহমান, অ্যাডভোকেট আকম মনিরুল ইসলাম, অ্যাডভোকেট শাহরিয়ার হক রিফাত, অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল রহমান সোহাগ, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট তাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট ওয়াজিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন- বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা অসংখ্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছি। আমার নিজেও ৩৫-৩৬টি মামলার আসামি হয়ে বারবার আইনজীবীদের সরনাপন্ন হয়েছি। দল-মতের উর্ধ্বে আপনারা যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছেন তা চিরস্মরণীয়। অনুষ্ঠানে ৭৮ জন নবাগত আইনজীবীকে ফুল, ক্রেস্ট ও বই দিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)