নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর এর বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় নারী সমাবেশ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজন চৌগাছা উপজেলার পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ উর রহমান এর সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এডাব যশোরের সহ-সভাপতি শাহজাহান নান্নু, পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন,এনজিও কর্মী জোহরা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।