Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে আলোচনা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০২:৩১:৩৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার সকালে কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ প্রতিপাদ্যে শব্দদূষণ সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় শব্দদূষণ রোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন- প্রতিনিয়ত বিভিন্ন দিবস পালন করা হয়। শুধু দিবস পালন করলে হবে না, এর মাধ্যমে শব্দদূষণ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পরিবহন চালকদের শব্দ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে। জুম্মার নামাজের সময় শব্দ দূষণ ক্ষতি সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে। সেই সাথে শব্দদূষণ রোধে সকলকে সোচ্চার হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার নবনীতা বনিক। পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফুর রহমান প্রমুখ। পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)