Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

টেলিগ্রামে ব্যবসায় বিনিয়োগের বিজ্ঞাপন দিয়ে স্কুল ছাত্রের টাকা আত্মসাত, মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০২:৩০:৩৬ এম

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ব্যবসায় বিনিয়োগের বিজ্ঞাপন দিয়ে এক স্কুল ছাত্রের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের মহসিন আলীর স্ত্রী লিপি নাজনীন বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। আসামিরা হলো, টেলিগ্রাম আইডি ব্যবহারকারী নাজমুন্নাহার, ইস্টার্ন ব্যাংক টিচাগাং সিআরপিজেড শাখার গ্রাহক পূর্ণতা অমিও, সিটি ব্যাংক ঢাকা নর্থ উত্তরা শাখার গ্রাহক ইয়াসিন আরাফাত, সিটি ব্যাংক খুলনা শাখার গ্রাহক সাইফুল ও একই শাখার গ্রাহক বাসু হাওলাদার। মামলার অভিযোগে জানা গেছে, লিপি নাজনীনের ছেলে ফাহিম আহমেদ এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে “অমিও ট্রাভেল” নামক আইডিতে ব্যবসায় বিনিয়োগের বিজ্ঞপ্তি দেখেন। এরপর আসামি নাজমুন নাহারের হোয়াটসঅ্যাপে কথা বলেন। এক পর্যায়ে আসামি তাকে জানান, তারা বিদেশগামী প্রবাসীদের বিমানের টিকিট ক্রয় করে তা বিক্রয় করার ব্যবসা করেন। এ ব্যবসায় অনেক লাভ করা যায়। ২ লাখ টাকা বিনিয়োগ করলে ব্যবসা করতে না চাইলে লাভসহ টাকা ফেরত দেয়া হয়। আসামির কথায় বিশ্বাস স্থাপন করে ফাহিম আহমেদ আসামির দেয়া ব্যাংক হিসাব নাম্বারে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত কয়েক ধাপে ২ লাখ ২৯ হাজার ২শ’৯০ টাকা পাঠিয়ে দেয়। সর্বশেষ টাকা দেয়ার পর ফাহিম আহমেদ দেখে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ আইডিটি বন্ধ করে দেয়া হয়েছে। ফোন করলেও তারা ফোন ধরে না। গত ১৫ ফেব্রুয়ারি এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। পরে পুলিশের পরামর্শে ফাহিম আহমেদের মা আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)