Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০২:২৯:০৯ এম

ক্রীড়া প্রতিবেদক: “ক্রীড়ার মাঠে স্বপ্ন থাকে, জয়ের নেশায় মনটা জাগে, লড়বো মোরা এক সাথে, খেলাধুলা সুস্থ রাখে” শ্লোগানে যশোর শিক্ষা বোর্ডে বুধবার বিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অফিসের স্টাফ কোয়ার্টার মাঠে প্রতিযোগিতায় উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন । বিদ্যালয় পরিদর্শক ও ক্রীড়া উদ্যাপন কমিটি আহবায়ক প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপপরিচালক রেজাউর রহমান, উপ-কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, উপ-সচিব আমিনুল ইসলাম, ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা টিটো, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সহ-সভাপতি রাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন সহকর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন। প্রতিযোগিতায় ২৭ ইভেন্টে ১০০ প্রতিযোগী অংশ গ্রহণ করে। আজ বৃহস্পতিবার প্রতিযোগিতা শেষ হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)