Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৪:৩৪:৪৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে ফারুক হোসেন (৪০) নামে এক ঔষধ কোম্পানির প্রতিনিধি মারা গেছেন। বুধবার দুপুরে মণিরামপুর বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন উপজেলার ঝাঁপা উত্তরপাড়া গ্রামের শহিদুল্লাহ মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ফারুক হোসেন তীব্র গ্যাসের সমস্যা অনুভব করলে চিকিৎসার জন্য মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং হাসপাতালের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতাল থেকে বের হয়ে মণিরামপুর বাজারের পৌঁছালে হঠাৎ তিনি স্ট্রোক করেন এবং চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইফতেখার রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ফারুক হোসেন সকালে অতিরিক্ত গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি। পরে হাসপাতাল থেকে ফেরার পথে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।” ফারুক হোসেনের এই অকাল মৃত্যুতে তার পরিবার এবং সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শোকাহত মণিরামপুরে কর্মরত অন্যান্য ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)