ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী টিএস প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট শাখার কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সদস্য সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক
অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, অধ্যাপক মোফাজ্জল হায়দার, পিলজংগ ইউনিয়ন আমির হাফেজ নাজমুল ইসলাম, উপজেলা যুব বিভাগীয় সভাপতি শেখ সুমন হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগীয় সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।