বাগেরহাট প্রতিনিধি : স্বামীর প্রাননাশ এবং তাকে তুলে নেয়ার চেষ্টার অভিযোগে ৩ ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বোন কানিজ ফাতেমা তুসি (২১)। রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুসি বলেন-তাদের বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের ছোট বয়রা এলাকায়। গত ২০২৫ সালের ৬ জুন সে ভালবেসে একই এলাকার শেখ নাজমুল হুদা রাহাতকে বিয়ে করে। বিষয়টি প্রথমদিকে পরিবারের সবার কাছে গোপন থাকলেও পরে তারা জেনে যায়। এরপর থেকে তার পরিবারের পক্ষ থেকে স্বামীকে ত্যাগ করে পুনরায় অন্যত্র বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে সে স্বামীকে নিয়ে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামে স্বামীর নানা বাড়ি এসে আশ্রয় নেয়। গত ২৬ এপ্রিল প্রথম প্রহরে তুসির ৩ ভাই আরো ২৫/২৬ জন লোক সাথে নিয়ে ওই বাড়িতে এসে তুসিকে তুলে নেয়ার চেষ্টা এবং তার স্বামীকে হত্যার হুমকি দেয়। ভাইয়েরা হচ্ছেন শেখ মামামুদ হাসান নোমান, শেখ মাসুম ও শেখ মামুন। এ অবস্থায় জীবনের নিরাপত্তার দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে তুসির পাশে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন।