Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দুর্বৃত্তদের বিষে মরলো দুই লাখ টাকার মাছ

এখন সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল , ২০২৬, ০৩:৫২:৫১ এম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে একটি মাছের খামারে রাতের আধারে বিষ দিয়েছে দুবৃর্ত্তরা। বিষ দেয়ার পর শুক্রবার রাতে ওই খামার থেকে অনেক মাছ ধরেও নিয়ে গেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় খামার মালিকের দুই লাখ টাকার মাছ মরে গেছে। মাছের খামারটির মালিক সুকুমার বাগচি জানান, পার্শ্ববর্তী শ্যামল দে ও সুকুমার দে’র নিকট থেকে ১২০ একরের একটি মাছের খামার লীজ নিয়ে কার্প জাতীয় সাদা মাছের চাষ করেছিলেন। শুক্রবার রাতের কোন এক সময়ে তার বাড়ির পাশের ওই খামারটিতে দুর্বৃত্তরা বিষ দিয়ে জাল ফেলে অনেক মাছ ধরে নিয়ে যায়। সকালে তিনি মাছে খামারে গিয়ে দেখতে পান অবশিষ্ট মাছ মরে পানিতে ভেসে রয়েছে। দুর্বৃত্তরা খামারে বিষ দেয়ায় তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় পুলিশের কাছে কাছে কোন অভিযোগ করেননি তিনি। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)