Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এসএসসিতে যশোর বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থী

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ১১:৫৮:৫৭ পিএম

নিজম্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এ বছর যশোর শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থী। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ড সূত্র জানায়- এবছর পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬, অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮। ছেলে ৬৬ হাজার ৯২৮ ও মেয়ে ৬৮ হাজার ১৬১। বিজ্ঞানে পরীক্ষার্থী ৩৯ হাজার ৪২৬, মানবিকে ৮২ হাজার ৪১১ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ১৩ হাজার ২৫২।
এর মধ্যে খুলনায় মোট পরীক্ষার্থী ২১ হাজার ৪২৮। ছেলে ১০ হাজার ৬১০ ও মেয়ে ১০ হাজার ৮১৮। বিজ্ঞানে ৬ হাজার ৫২২, মানবিকে ১১ হাজার ৪১২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৩ হাজার ৪৯৪ পরীক্ষার্থী।
বাগেরহাটে মোট পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬। ছেলে ৫ হাজার ৫৫০ ও মেয়ে ৬ হাজার ৩৭৬। বিজ্ঞানে ২ হাজার ৮৩১, মানবিকে ৭ হাজার ৩৫০ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ৭৪৫ পরীক্ষার্থী।
সাতক্ষীরায় মোট পরীক্ষার্থী ১৪ হাজার ২৪৭। ছেলে ৭ হাজার ১২৯ ও মেয়ে ৭ হাজার ১১৮। বিজ্ঞানে ৩ হাজার ৭৩৩, মানবিকে ৯ হাজার ১৯১ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ৩২৩ পরীক্ষার্থী।
কুষ্টিয়ায় মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৭৪৯। ছেলে ৯ হাজার ৬৭৮ ও মেয়ে ১০ হাজার ৭১। বিজ্ঞানে ৮ হাজার ৭৭৭, মানবিকে ৯ হাজার ৭৭৮ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ১৯৪ পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯৬২। ছেলে ৪ হাজার ৪৬৯ ও মেয়ে ৪ হাজার ৪৯৩। বিজ্ঞানে ২ হাজার ৫৪৭, মানবিকে ৬ হাজার ১২৯ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২৮৬ পরীক্ষার্থী। মেহেরপুরে মোট পরীক্ষার্থী ৬ হাজার ২০০। ছেলে ৩ হাজার ৯৮ ও মেয়ে ৩ হাজার ১০২। বিজ্ঞানে ২ হাজার ৭৭, মানবিকে ৩ হাজার ৮৮৭ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২৩৬ পরীক্ষার্থী।
যশোরে মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৮। ছেলে ১১ হাজার ৬ ও মেয়ে ১১ হাজার ৮২। বিজ্ঞানে ৬ হাজার ৫১, মানবিকে ১৩ হাজার ৫৩৭ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২ হাজার ৫০০ পরীক্ষার্থী।
নড়াইলে মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৪। ছেলে ২ হাজার ৮৭৭ ও মেয়ে ৩ হাজার ১৮৭। বিজ্ঞানে ১ হাজার ৪৭৪, মানবিকে ৩ হাজার ৮৫৩ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৭৩৭ পরীক্ষার্থী।
ঝিনাইদহে মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৩৪৯। ছেলে ৮ হাজার ৫৭৮ ও মেয়ে ৭ হাজার ৭৭১। বিজ্ঞানে ৩ হাজার ৫১৮, মানবিকে ১১ হাজার ৭৩৯ ও ব্যবসায়ী মাগুরায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৭৬। ছেলে ৩ হাজার ৯৩৩ ও মেয়ে ৪ হাজার ১৪৩। বিজ্ঞানে ১ হাজার ৮৯৬, মানবিকে ৫ হাজার ৫৩৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৬৮৫ পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান- নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বোর্ডে কেন্দ্রের সমস্যা দুর করতে পরিদর্শন টিম সকল কেন্দ্র পরিদর্শন করেছেন। সেই সাথে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা পরীক্ষা চলাকালীন দায়িত্বপালন করবেন। পরীক্ষা অনিয়ম হলে ভিজিলেন্স টিমের সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বোর্ড কর্তৃপক্ষকে জানাবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)