Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে কৃষকের সাড়ে ৪ বিঘা জমির ফসল চষে নষ্ট

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ১১:৫৮:২৭ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : প্রকাশ্যে দিনের বেলাতে এক কৃষকের প্রায় সাড়ে ৪ বিঘা জমির আখের ক্ষেত চষে নষ্ট করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী । সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নান্নু কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে বৈধভাবে রেলওয়ের কাছ থেকে প্রায় দুই একর জমি লিজ নিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছেন। প্রতি বছর তিনি যথাযথভাবে সরকারের নির্ধারিত লিজের অর্থ পরিশোধও করেন। ওই জমিতে চলতি মৌসুমে তিনি আখের চাষ করেছিলেন এবং ক্ষেতটি বেশ ভালো অবস্থায় ছিল। কিন্তু হঠাৎ করেই তার সব পরিশ্রম নষ্ট হয়ে যায়।
নান্নুর অভিযোগ, স্থানীয় শিবনগর গ্রামের শাকিল, বিষু ও বড় মনি নামের তিন ব্যক্তি বেশ কিছুদিন ধরেই তাকে জমিটি ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছিল। কিন্তু তিনি বৈধভাবে লিজ নেওয়া জমি ছাড়তে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা।
ঘটনার দিন সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার আখক্ষেতে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে প্রায় সাড়ে ৪ বিঘা জমিতে রোপণকৃত আখ চষে নষ্ট করে দেয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমি মিলের ঋণ ও ধার দেনা করে চাষ করেছি। পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছি। কৃষক নান্নু প্রশাসনের কাছে দোষীদের বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফির্সাস ইনচার্জ জেল্লাল হোসেন বলেন- আমি বাইরে আছি। থানায় এসে ক্ষেত নষ্ট করার অভিযোগটি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)