নিজস্ব প্রতিবেদক : যশোরের সতীাঘাটার সাবেক ইউপি সদস্য, সাংবাদিক জাকির হোসেন এবং কাস্টমের সাব- ইন্সপেক্টর আব্দুর রহমান শিমুলের ছোট ভাই পুলিশ সদস্য সেজান হাসান দিপু (২৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতের ঘটনায় বিভিন্ন স্থানে পৃথকভাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) ঢাকার পোস্তগোলা নামকস্থানে এ দুর্ঘটনার শিকার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। যশোর সদর উপজেলার সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে। তিনি নড়াইলের বিছালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ।
রোব, সোম,মঙ্গল,ও বুধবার স্থানীয় আশরাফুল মাদ্রসা মসজিদ, সতীঘাটা বাজার মসজিদ, ক্যাডেট মাদ্রাসা মসজিদ,তোলাগোলদার পাড়া জামে মসজিদে তার সুস্থতা কামনায় পৃথকভাবে দোয়াসহ নিজ বাড়িতে মহিলাদের তালিম অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ভাটপাড়া গ্রামের নিত্যনন্দ সরকারের বাড়িতে আহত দিপুর সুস্থতার জন্য পূজা করা হয়।
গত শনিবার ঢাকার আত্মীয় বাড়ি হতে মোটরসাইকেল যোগে যশোরে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে পোস্তগোলা ব্রিজের কােেছ পৌঁছালে পিছন থেকে আসা প্রাইভেটকার স্বজরে ধাক্কা দেয় এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। সে সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে দ্রুত পুলিশ এসে আহতকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা আইসিইউতে রাখার ব্যবস্থা করেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান এবং খোঁজখবর নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জ্ঞান ফিরেনি। তবে জ্ঞান ফিরলে মাথার অস্ত্রপাচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পরিবারের পক্ষ হতে এককন্যা সন্তানের জনক দিপুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করা হয়েছে।