কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন,রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, কেশবপুর, যশোরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন ও কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) বিমল কুমার কুন্ডু,বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃআব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা,উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ কান্তি হালদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার ব্যানার্জী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংকর দত্ত, চারুপিট আর্ট স্কুলের পরিচালক উৎপল দে প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।