Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সমাজকল্যাণ পদক পেলেন ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ , ২০২৬, ১২:১৫:২৪ এম

নিজস্ব প্রতিবেদক : জাতীয়ভিত্তিক সমাজকল্যাণ প্রতিষ্ঠান ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৮ জন খ্যাতনামা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সমাজকল্যাণ পদক প্রদান করা হয়েছে। বুধবার ফাউন্ডেশনের যশোর জেলা কমিটি ও শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ কমিটির আয়োজনে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেল্ াশিক্ষা অফিসার মাহফুজুল হোসেন,অধ্যাপক আফজাল হোসেন, মশিউল আজম,অধ্যক্ষ উত্তম কুমার রায়,অধ্যক্ষ মোস্ত্কা মোরশেদ,অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন। অনুষ্ঠানে সমাজ গবেষক ও পাঠাগার উদ্যোক্তাসহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিক্ষা অফিসার বিশ্বাস ওয়াহিদুজ্জামান তাঁর স্বাগত বক্তব্যে সকলকে নিজ নিজ অবস্থান হতে সমাজসেবা করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল গফুর। উল্লেখ্য ২০০৮ সাল হতে ফাউন্ডেশন মাগুরা কুষ্টিয়া ঝিনাইদহ যশোর মেহেরপুর ও ফরিদপুর জেলায় ২১ টি পাঠাগার প্রতিষ্ঠা করে শিক্ষ্ াউন্নয়নে কাজ করছে। প্রতিবছর প্রতিষ্ঠা বার্ষিতে ৮ জনকে সমাজকল্যাণ পদক ও বিশ্ব শিক্ষক দিবসে ৮ জনকে শিক্ষা পদক প্রদান করে বিভিন্ন শাখা। এবছর জুরী রোর্ডের নিপুন বিচারে অধ্যাপক ড. এম শমসের আলী (মরনোত্তর),প্রফেসর ড. শেখ মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রসিদ্ধ শিক্ষা ও নারী উন্নয়ন উদোক্তা ডা. নজরুল ইসলাম, কাজী এমদাদুল হক. মৌলানা ফারুক হোসেন, আলহাজ্ব শাহিকুল আজম (শাহিল), রিকসাচালক শহীদুল ইসলাম, রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং এমবিথ্রী ফাউন্ডেশনের ফাউন্ডেশন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শাখা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)