Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চালককে খুন করে রিকশা ছিনতাই !

এখন সময়: সোমবার, ১৬ মার্চ , ২০২৬, ০১:১০:১২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে এক চালক খুন হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে সদর উপজেলার রামনগরের ভাটপাড়ার প্রাইম ব্রিকসের (ইটভাটা) পাশে এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা তাকে খুন করে রিকশা ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। নিহত আলমগীর চাঁচড়া বড় মাদরাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। জানা গেছে, আলমগীর হোসেন পেশায় একজন রিকশাচালক। বর্তমানে তিনি পরিবার নিয়ে ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি খুন হয়েছেন। স্থানীয় পথচারী গোলাম রাব্বি জানান, রাত পৌনে ৮ টার দিকে ভাটপাড়ার প্রাইম ইটভাটার অদূরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আলমগীর। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আলমগীরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বজনরা জানান, আলমগীরকে হত্যার খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। কি কারণে তাকে হত্যা করেছে তা জানতে পারেননি। রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকান্ডটি হতে পারে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, যাত্রী বেশি দুর্বৃত্তরা আলমগীরকে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)