মাগুরা প্রতিনিধি : পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি শহরের জামরুলতলার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ)) বিকাল ৪ টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক এর নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতাকর্মী নিয়ে এ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জেলা অফিস উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু করা হলো বলে দাবি করেন এনামুল হক হিরোক।
মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, হঠাৎ করে কয়েক জন জামরুল তলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং দোয়া করে পালিয়ে গেছে। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।